সোর্স অব এগ্রো-তে পণ্য ক্রয়ের আগে আমাদের রিটার্ন পলিসি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখুন। আমরা বিশ্বাস করি স্বচ্ছতাই সেরা সেবা।
শুধুমাত্র একটি ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য — যদি সোর্স অব এগ্রোর নিজস্ব কারণে পণ্য নষ্ট বা ব্যবহার অযোগ্য অবস্থায় পাঠানো হয়।
এই একটি ক্ষেত্র ছাড়া সোর্স অব এগ্রো-তে কোনো রিটার্ন পলিসি নেই। পণ্য ক্রয়ের আগেই ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নিন।
নিচের যেকোনো পরিস্থিতি সোর্স অব এগ্রোর দায়িত্বে ঘটলে রিটার্নের আবেদন করা যাবে:
প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভুল পণ্য পাঠানো হলে।
আমাদের দায়িত্বে পণ্য নষ্ট বা ব্যবহার অযোগ্য অবস্থায় পাঠানো হলে।
সোর্স অব এগ্রোর কারণে পণ্য নষ্ট বা ব্যবহার অযোগ্য প্রমাণিত হলে আপনি নিচের দুটি অপশনের যেকোনো একটি বেছে নিতে পারবেন:
অপশন ১
নতুন পণ্য প্রতিস্থাপন
ক্ষতিগ্রস্ত পণ্যের বদলে সম্পূর্ণ সচল পণ্য পাঠিয়ে দেওয়া হবে।
অপশন ২
সম্পূর্ণ অর্থ ফেরত
পণ্যের সম্পূর্ণ মূল্য যেভাবে পেমেন্ট করেছিলেন সেই মাধ্যমেই ফেরত দেওয়া হবে।
একবারও ব্যবহৃত পণ্য।
গ্রাহকের অসাবধানতা বা ভুল ব্যবহারে ক্ষতিগ্রস্ত পণ্য।
পণ্য ঠিকঠাক থাকা সত্ত্বেও মন পরিবর্তন বা পছন্দ না হওয়ার কারণে।
কুরিয়ার সার্ভিসের নিজস্ব কারণে পণ্য ক্ষতিগ্রস্ত হলে।
রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় যোগাযোগ করুন — ০১৭১৯-৪০৪৭৪০ / ০১৮৪১-৪০৪৭৪১