হেডলাইন সোর্স অব এগ্রো, এসো সমৃদ্ধি ফলাই।

আমাদের ওয়েবসাইট ব্যবহার এবং পণ্য ক্রয়ের আগে অনুগ্রহ করে নিচের শর্তাবলি মনোযোগ দিয়ে পড়ুন।

সর্বশেষ আপডেট: মার্চ ২০২৬

১. প্রতিষ্ঠান পরিচিতি

এই শর্তাবলি সোর্স অব এগ্রো এবং এর ওয়েবসাইট sourceofagro.com-এর ক্ষেত্রে প্রযোজ্য। আমরা কৃষি ও ব্যবসায়িক মেশিনারিজ বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান।

শোরুম ঠিকানা

কালিতলা, বগুড়া সদর, বগুড়া

হেড অফিস

ইনসান সেন্টার, দত্তবাড়ি, বগুড়া সদর, বগুড়া

হটলাইন 

০৯৬১৩-১০০১৫০

মোবাইল

০১৭১৯-৪০৪৭৪০ / ০১৮৪১-৪০৪৭৪১

হোয়াটসঅ্যাপ

০১৮৪১-৪০৪৭৪১ / ০১৭১৯-৪০৪৭৪০

ওয়েবসাইট

sourceofagro.com

২. শর্তাবলি গ্রহণ

আমাদের ওয়েবসাইট ব্রাউজ করা, পণ্য অর্ডার করা বা যেকোনো সেবা গ্রহণ করার মাধ্যমে আপনি এই শর্তাবলি সম্পূর্ণরূপে পড়েছেন এবং মেনে নিয়েছেন বলে গণ্য হবে। আপনি যদি এই শর্তাবলির সাথে একমত না হন, তাহলে অনুগ্রহ করে আমাদের সেবা ব্যবহার থেকে বিরত থাকুন।

৩. পণ্য ও মূল্য সংক্রান্ত

আমাদের ওয়েবসাইটে প্রদর্শিত সকল পণ্যের ছবি ও বিবরণ সর্বোচ্চ নির্ভুলতার সাথে উপস্থাপন করা হয়। তবে প্রকৃত পণ্যের সাথে সামান্য পার্থক্য থাকতে পারে।

পণ্যের মূল্য পূর্ব নোটিশ ছাড়াই পরিবর্তন করার অধিকার সোর্স অব এগ্রো সংরক্ষণ করে। তবে অর্ডার কনফার্মের পর নির্ধারিত মূল্যই প্রযোজ্য হবে।

স্টক শেষ হয়ে গেলে বা পণ্য সরবরাহে কোনো সমস্যা হলে আমরা আপনাকে দ্রুত অবহিত করা হবে।

৪. অর্ডার ও পেমেন্ট পদ্ধতি

আমরা নিচের পেমেন্ট পদ্ধতিগুলো গ্রহণ করি:

বিকাশনগদব্যাংক ট্রান্সফারকুরিয়ার কন্ডিশন

অগ্রিম পেমেন্টের নিয়ম

অর্ডার কনফার্ম করার পর পণ্যভেদে সর্বনিম্ন ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত অগ্রিম পেমেন্ট প্রদান করতে হবে। এছাড়াও কাস্টমারের পছন্দ ও সম্মতি অনুযায়ী পেমেন্টের বিষয়টি নির্ধারিত হতে পারে।

৫. অর্ডার বাতিল নীতি

অর্ডার বাতিলের ক্ষেত্রে নিচের নিয়মগুলো প্রযোজ্য:

ডেলিভারির আগে কোনো কাস্টমার পণ্য গ্রহণে অনিচ্ছা প্রকাশ করলে সংশ্লিষ্ট অর্ডারটি বাতিল বলে গণ্য হবে।

একবার ডেলিভারি সম্পন্ন হয়ে গেলে এবং পণ্য ব্যবহার করা হলে সেই পণ্য আর রিটার্ন গ্রহণযোগ্য নয়।

অর্ডার বাতিল বা রিটার্ন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আমাদের রিটার্ন পলিসি এবং রিফান্ড পলিসি পেইজ দেখুন।

৬. ডেলিভারি সংক্রান্ত

আমরা সারা বাংলাদেশে ডেলিভারি সেবা প্রদান করি। ডেলিভারি সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য, চার্জ, কুরিয়ার পদ্ধতি ও সময়সীমার জন্য আমাদের ডেলিভারি পলিসি পেইজ দেখুন।

৭. ব্যবহারকারীর দায়িত্ব

অর্ডার করার সময় সঠিক নাম, ঠিকানা ও মোবাইল নম্বর প্রদান করা আপনার দায়িত্ব। ভুল তথ্যের কারণে ডেলিভারি বিলম্ব বা ব্যর্থ হলে প্রতিষ্ঠান দায়ী থাকবে না।

আমাদের ওয়েবসাইটের কোনো কনটেন্ট, ছবি বা তথ্য পূর্ব অনুমতি ছাড়া ব্যবহার, কপি বা বিতরণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।

ওয়েবসাইটে কোনো ধরনের অবৈধ বা ক্ষতিকর কার্যক্রম পরিচালনা করা কঠোরভাবে নিষিদ্ধ।

৮. দায়বদ্ধতার সীমাবদ্ধতা

প্রাকৃতিক দুর্যোগ, সরকারি নির্দেশনা বা অন্য কোনো অনিবার্য কারণে ডেলিভারি বিলম্বিত হলে সোর্স অব এগ্রো দায়ী থাকবে না।

কুরিয়ার সার্ভিসের নিজস্ব কারণে পণ্য বিলম্বিত বা ক্ষতিগ্রস্ত হলে আমরা সমাধানে সহায়তা করব, তবে সরাসরি দায় বহন করতে বাধ্য নই।

৯. প্রযোজ্য আইন ও বিরোধ নিষ্পত্তি

এই শর্তাবলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে। কোনো বিরোধ বা অভিযোগ দেখা দিলে প্রথমে আমাদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।

যেকোনো অভিযোগ বা জিজ্ঞাসার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আমরা আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ।

১০. শর্তাবলি পরিবর্তনের অধিকার

সোর্স অব এগ্রো যেকোনো সময় পূর্ব নোটিশ ছাড়াই এই শর্তাবলি আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। পরিবর্তিত শর্তাবলি ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথেই কার্যকর হবে। তাই নিয়মিত এই পেইজটি পরিদর্শন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

শর্তাবলি সম্পর্কে যেকোনো প্রশ্নে সরাসরি যোগাযোগ করুন — ০১৭১৯-৪০৪৭৪০ / ০১৮৪১-৪০৪৭৪১ অথবা আমাদের শোরুমে আসুন।