হেডলাইন সোর্স অব এগ্রো, এসো সমৃদ্ধি ফলাই।

আমাদের ভিশন

সোর্স অব এগ্রো আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে দেশের শীর্ষস্থানীয় কৃষি ও আধুনিক ব্যবসায়িক যন্ত্রপাতি প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়।
নিজস্ব তত্ত্বাবধানে আমরা ইতোমধ্যে অত্যাধুনিক ব্যবসায়িক মেশিন উৎপাদন শুরু করেছি এবং বাজারজাতকরণও শুরু হয়েছে। দেশীয় প্রযুক্তির মাধ্যমে আমদানিনির্ভর বাণিজ্য থেকে রপ্তানিমুখী বাণিজ্যের দিকে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। দেশের চাহিদা পূরণ করে বিদেশেও আমাদের মেশিন রপ্তানি করব আমরা।
কৃষি খাতকে বহিঃবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়ন করা, কৃষিকাজকে সহজ, দ্রুত ও লাভজনক করে তোলা; এটাই আমাদের প্রতিশ্রুতি। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদানকে আরও বৃদ্ধি করতে চাই আমরা।
চাকরির বাজারের সীমাবদ্ধতায় যারা বেকার, সেই যুবকদের আমরা ফিরিয়ে আনতে চাই। স্বল্প বাজেটের আমাদের মেশিন দিয়ে কীভাবে ছোট পরিসরে ব্যবসা শুরু করে স্বাবলম্বী হওয়া যায়, সেই পথ দেখাতে চাই। যুবকদের মধ্যে পরিবর্তন আনতে চাই ; যাতে তারা পরিবার, সমাজ ও দেশের সমৃদ্ধিতে নিজেদের অবদান রাখতে পারে।
সোর্স অব এগ্রোর মাধ্যমে আমরা স্বপ্ন দেখি একটি বেকারমুক্ত, স্বনির্ভর ও ঐক্যবদ্ধ বাংলাদেশের।
এই ভিশন নিয়ে আমরা এগিয়ে চলেছি — একসঙ্গে, এক লক্ষ্যে।